২৬/২. অধ্যায়ঃ

আশা ও লালসা প্রসঙ্গ - প্রথম অনুচ্ছেদ

ভাষা বিজ্ঞানী আল্লামাহ্ জাওহারী (রহিমাহুল্লাহ) বলেন, (الْأَمَلُ) শব্দের অর্থ হলো (الرَّجَاءُ) আশা, আকাঙ্ক্ষা পোষণ করা এবং তা অর্জনে ডুবে থাকা, মৃত্যু ও পরকালের পাথেয় ও প্রস্তুতি থেকে সম্পূর্ণ অপ্রস্তুত এবং গাফিল থাকা। যেমন আল্লাহর বাণী : (ذَرۡهُمۡ یَاۡکُلُوۡا وَ یَتَمَتَّعُوۡا وَ یُلۡهِهِمُ الۡاَمَلُ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ) “আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং দীর্ঘ আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নিবে।” (সূরাহ্ আল হিজর ১৫ : ০৩)অবশ্য ’ইলম ও আ’মালের জন্য দীর্ঘ আশা, এটা নিন্দনীয় নয়তো বটেই বরং সর্বোসম্মতভাবে প্রশংসনীয়। (মিরক্বাতুল মাফাতীহ; আল কাশিফ ১০ম খণ্ড, ৩৩২০ পৃ.)

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৭৪-[৭]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سبيلٍ وعُدَّ نفسَكَ فِي أهل الْقُبُور» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6416) ۔ (صَحِيح)

ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার শরীরের এক অংশ ধরে বললেন : পৃথিবীতে অপরিচিত মুসাফির অথবা পথযাত্রীর মতো জীবন-যাপন করো। আর প্রতিনিয়ত নিজেকে ক্ববরবাসী মনে করো।

সহীহ বুখারী ৬৪১৬, তিরমিযী ২৩৩৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৫৭, ইবনু মাজাহ ৪১১৪, সহীহুল জামি ৮৭০৮, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৩৪১, সিলসিলাতুস্ সহীহাহ্ ১১৫৭, মুসনাদে আহমাদ ৪৭৬৪, সহীহ ইবনু হিব্বান ৬৯৮, শুআবুল ঈমান ১০২৪৬, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৪৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন