২৬/২. অধ্যায়ঃ
আশা ও লালসা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৭৫-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৭৫-[৮]
عَن عبد الله بن عَمْرو قَالَ: مَرَّ بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا وَأُمِّي نُطَيِّنُ شَيْئًا فَقَالَ: «مَا هَذَا يَا عَبْدَ اللَّهِ؟» قُلْتُ شَيْءٌ نُصْلِحُهُ. قَالَ: «الْأَمْرُ أَسْرَعُ مِنْ ذَلِكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ صحیح ، رواہ احمد (2 / 161 ح 6502) و الترمذی (2335) ۔ (صَحِيح)
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট দিয়ে এমন সময় অতিক্রম করলেন তখন আমি ও আমার মা কাদামাটি দ্বারা (ঘর) মেরামতের কিছু কাজ করছিলাম। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন : হে 'আবদুল্লাহ! এটা কি করছ? বললাম : আমরা একটি অংশ মেরামত করছি। তিনি (ﷺ) বললেন : মৃত্যু তা অপেক্ষা অধিক দ্রুত আগমনকারী।
সহীহ: মুসনাদে আহমাদ ৫২৩৫, ইবনু মাজাহ ৪১৬০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৩৪৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৫৬।
