২৬/২. অধ্যায়ঃ
আশা ও লালসা প্রসঙ্গ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮৩-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮৩-[১৬]
وَعَنْ زَيْدِ بْنِ الْحُسَيْنِ قَالَ: سَمِعْتُ مَالِكًا وَسُئِلَ أَيُّ شَيْءٍ الزُّهْدُ فِي الدُّنْيَا؟ قَالَ: طِيبُ الْكَسْبِ وَقِصَرُ الْأَمَلِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10779 ، نسخۃ محققۃ : 10293) * زید بن الحسین مجھول : لم اجد من وثقہ ۔ (ضَعِيف)
যায়দ ইবনুল হুসায়ন (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
আমি ইমাম মালিক (রহিমাহুল্লাহ)-কে বলতে শুনেছি। একদিন তাঁকে জিজ্ঞেস করা হলো, দুনিয়াতে “যুহ্দ” বা পরহেজগারি কাকে বলে? উত্তরে তিনি বলেন, হালাল উপার্জন এবং আকাঙ্ক্ষা ছোট করা।
যঈফ : সানাদে যায়দ ইবনুল হুসায়ন আছে, কিন্তু এটা ভুল। সঠিক হলো হাসান। আর সে যায়দ ইবনু হাসান ইবনু যায়দ ইবনু উমায়রিক আল হুসায়নী। আল মীযান কিতাবে যাহাবী এভাবেই উল্লেখ করেছেন। আর মালিক থেকে হাদীস বর্ণনা করেছে। আর বলেছেন, এটি মুনকার। মালিক থেকে তাকে চেনা যায় না। আর সে ৪০টি হাদীস তৈরি করেছে। ইবনুল জাওযী বলেন, সে ছিল মিথ্যুক। তৈরিকারী ও দাজ্জাল। আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১০৭৭৯, হিদায়াতুর রুওয়াত ৫/৪৬ পৃ. ৫২১২নং।
