২৬/৩. অধ্যায়ঃ
ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮৪-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮৪-[১]
عَن سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ» . رَوَاهُ مُسْلِمٌ وَذُكِرَ حَدِيثُ ابْنِ عُمَرَ: «لَا حَسَدَ إِلَّا فِي اثْنَيْنِ» فِي «بَاب فَضَائِل الْقُرْآن» رواہ مسلم (11 / 2965)، (7432) 0 حدیث ابن عمر تقدم 2113) ۔ (صَحِيح)
সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিশ্চয় আল্লাহ তা'আলা পরহেজগার, সম্পদশালী, নির্জনে 'ইবাদাতকারী বান্দাকে ভালোবাসেন।ইবনু 'উমার (রাঃ)-এর হাদীস, “দু'টি বস্তু ছাড়া অন্য কিছুতেই ঈর্ষা নেই” ‘কুরআনের ফাযীলাত' অধ্যায়ে উল্লেখিত হয়েছে।
সহীহ : মুসলিম ১১-(২৯৬৫), সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৩৩, সিলসিলাতুস্ সহীহাহ ৩৫১৪, আবূ ইয়া'লা ৭৩৭, শুআবুল ঈমান ১০৩৭০।
