২৬/৩. অধ্যায়ঃ
ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮৫-[২]
عَن أبي بكرةَ أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خيرٌ؟ قَالَ: «مَن طالَ عمُرُه وحسُنَ عَمَلُهُ» . قَالَ: فَأَيُّ النَّاسِ شَرٌّ؟ قَالَ: «مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ والدارمي سندہ ضعیف ، رواہ احمد (5 / 40 ح 20686) و الترمذی (2330 وقال : حسن صحیح) و الدارمی (2 / 308 ح 2745 ۔ 2746) * علی بن زید بن جدعان ضعیف و حدیث الترمذی (2329) یغنی عنہ ۔
আবূ বাক্বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি প্রশ্ন করল : হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে উত্তম কে? তিনি (ﷺ) বললেন : যার জীবন দীর্ঘ হয় এবং ‘আমাল ভালো হয়। সে আবার প্রশ্ন করল, মন্দ ব্যক্তি কে? তিনি (ﷺ) বললেন : যার বয়স দীর্ঘ হয়, কিন্তু 'আমাল মন্দ হয়।
সহীহ : মুসনাদে আহমাদ ১৭৭১৬, তিরমিযী ২৩২৯, দারিমী ২৭৪২, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ৩৩৬৩, সিলসিলাতুস সহীহাহ্ ৬৮৯২, রিয়াযুস সলিহীন ১১০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪৪২০, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৫০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৬৩।
