২৬/৩. অধ্যায়ঃ
ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫২৮৬-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫২৮৬-[৩]
وَعَن عبيد بن خَالِد أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ فَقُتِلَ أَحَدُهُمَا ثُمَّ مَاتَ الْآخَرُ بَعْدَهُ بِجُمُعَةٍ أَوْ نَحْوِهَا فَصَلَّوْا عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» قَالُوا: دَعَوْنَا اللَّهَ أَنْ يَغْفِرَ لَهُ وَيَرْحَمَهُ وَيُلْحِقَهُ بِصَاحِبِهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ وَعَمَلُهُ بَعْدَ عَمَلِهِ؟» أَوْ قَالَ: «صِيَامُهُ بَعْدَ صِيَامِهِ لِمَا بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ حسن ، رواہ ابوداؤد (2524) و النسائی (4 / 74 ح 1987) ۔ (صَحِيح)
‘উবায়দ ইবনু খালিদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দু' লোকের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। তাদের একজন আল্লাহর রাস্তায় শাহীদ হয়ে গেল। অতঃপর দ্বিতীয়জন তার এক সপ্তাহ অথবা এর কাছাকাছি সময়ে (আপন বাড়ি ঘরে) মারা গেল। লোকেরা এ ব্যক্তির জানাযাহ্ আদায় করে অবসর হলে নবী (ﷺ) প্রশ্ন করলেন : তোমরা (এ মৃত ব্যক্তির জানাযায়) কি দোয়া পাঠ করেছ? তারা বলল, আমরা আল্লাহর নিকট এ দোয়া করেছি তিনি যেন তাকে ক্ষমা করে দেন, তার প্রতি দয়া করেন এবং তাকে তার (শাহীদ) বন্ধুর সাথে মিলিত করেন। তখন নবী (ﷺ) বললেন : এ ব্যক্তির সালাত এবং অন্যান্য ভালো ‘আমাল কোথায় গেল যা সে তার (শাহীদ) ভাইয়ের মৃত্যুর পরে (এক সপ্তাহ জীবিত থাকাকালীন সময়ে) আদায় করেছিল? অথবা তিনি বলেছেন : শাহীদ ভাইয়ের সিয়ামের পরে এ ব্যক্তি যে কয়দিন আপন সিয়াম রেখেছিল? বস্তুত (জান্নাতে) তাদের উভয়ের মর্যাদার ব্যবধান আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমপরিমাণ।
সহীহ : মুসনাদে আহমাদ ২৫২৪, নাসায়ী ১৯৮৫, আবু দাউদ ২২৭৮, মুসনাদে আহমাদ ১৬১১৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৪২৫, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ২১১২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৬৭।
