২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩২৪-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩২৪-[১১]
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: لَقَدْ خَلَقْتُ خَلْقًا أَلْسِنَتُهُمْ أَحْلَى مِنَ السُّكَّرِ وَقُلُوبُهُمْ أَمَرُّ مِنَ الصَّبْرِ فَبِي حَلَفْتُ لَأُتِيحَنَّهُمْ فِتْنَةً تَدَعُ الْحَلِيمَ فِيهِمْ حَيْرَانَ فَبِي يغترّون أم عليَّ يجترؤونَ؟ رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب اسنادہ ضعیف ۔ رواہ الترمذی (2405) * حمزۃ بن ابی محمد : ضعیف ۔ (ضَعِيف)
ইবনু 'উমার (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : মহান কল্যাণময় আল্লাহ তা'আলা বলেছেন, আমি এমন কতক মাখলূক্ব সৃষ্টি করেছি যাদের মুখের বাণী চিনি অপেক্ষা সুমিষ্টি। আর তাদের হৃদয় সবর অপেক্ষা তিক্ত।আমি আমার শপথ করে বলছি, আমি তাদের ওপর এমন বিপর্যয় অবতীর্ণ করব যে, তাদের জ্ঞানী-গুণী লোকেরাও দিশেহারা হয়ে পড়েন। তারা কি আমাকে ধোঁকা দিতে চাচ্ছে নাকি আমার সাথে ধৃষ্টতা পোষণ করছে? [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
যঈফ: তিরমিযী ২৪০৫, য'ঈফুল জামি' ১৬২, য'ঈফ হওয়ার কারণ সানাদে হামযাহ্ ইবনু আবূ মুহাম্মাদ নামের রাবী য'ঈফ। হিদায়াতু রুওয়াত ৫/৬৪।
