২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৩১-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৩১-[১৮]
وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «من صَلَّى يُرَائِي فَقَدْ أَشْرَكَ وَمَنْ صَامَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ وَمَنْ تَصَدَّقَ يُرَائِي فَقَدْ أَشْرَكَ» رَوَاهُمَا أَحْمد اسنادہ حسن ، رواہ احمد (4 / 126 ح 17270)
শাদ্দাদ ইবনু আওস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে লোক মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সে শির্ক করল। যে দেখানোর নিয়্যাতে সিয়াম রাখল সে শির্ক করল, আর যে দেখানোর জন্য দান করল সেও শির্ক করল। আর যে দেখানোর জন্য সদক্বাহ্-দান করল সেও শির্ক করল। [উপরিউক্ত হাদীস দু'টি ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ) বর্ণনা করেছেন]
যঈফ: শাহর ইবনু হাওশাব য'ঈফ।
