২৬/৫. অধ্যায়ঃ
লোক দেখানো ও শুনানোর ব্যাপারে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৩২-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৩২-[১৯]
وَعَنْهُ أَنَّهُ بَكَى فَقِيلَ لَهُ: مَا يُبْكِيكَ؟ قَالَ: شَيْءٌ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَذَكَرْتُهُ فَأَبْكَانِي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «أَتَخوَّفُ على أمتِي الشِّرْكِ وَالشَّهْوَةِ الْخَفِيَّةِ» قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُشْرِكُ أُمَّتُكَ مِنْ بَعْدِكَ؟ قَالَ: «نَعَمْ أَمَا إِنَّهُمْ لَا يَعْبُدُونَ شَمْسًا وَلَا قَمَرًا وَلَا حَجَرًا وَلَا وَثَنًا وَلَكِنْ يُرَاؤُونَ بِأَعْمَالِهِمْ. وَالشَّهْوَةُ الْخَفِيَّةُ أَنْ يُصْبِحَ أَحَدُهُمْ صَائِمًا فَتَعْرِضَ لَهُ شَهْوَةٌ مِنْ شَهَوَاتِهِ فَيَتْرُكَ صَوْمَهُ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان» ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (6830 ، نسخۃ محققۃ : 6411) [و احمد (4 / 123 ۔ 124)] * فیہ عبد الواحد بن زید البصری ضعیف متروک کما فی الجرح و التعدیل (6 / 20)و للحدیث طریق آخر عند ابن ماجہ (4205) و سندہ ضعیف و للحدیث شواھد ضعیفۃ و الاحادیث الصحیحۃ تخالفہ فی عبادۃ الاوثان ۔ (ضَعِيف)
উক্ত রাবী (শাদ্দাদ ইবনু আওস (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন তিনি কাঁদছিলেন। তাঁকে প্রশ্ন করা হলো, কিসে আপনাকে কাঁদাচ্ছে? তিনি বললেন, ঐ কথাটি আমাকে কাঁদাচ্ছে যা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। এখন তার স্মৃতি আমাকে কাঁদাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি, আমি আমার উম্মাতের ওপর প্রচ্ছন্ন শির্ক ও গোপন প্রবৃত্তির আশঙ্কা করছি। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আপনার পরে আপনার উম্মাত কি শিরকে জড়াবে? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, জড়াবে। অবশ্য তারা সূর্য, চন্দ্রের উপাসনা করবে না, পাথর এবং মূর্তির পূজা করবে না।কিন্তু নিজেদের 'আমালসমূহ মানুষকে দেখানোর নিয়্যাতে করবে।আর গোপন প্রবৃত্তি হলো- যেমন তাদের কেউ সিয়ামবস্থায় সকাল করল, এরপর তার সম্মুখে প্রবৃত্তির কোন আগ্রহ উপস্থিত হলে সে সিয়াম পরিহার করে দেয়।
যঈফ : কারণ সনদে আবদুল ওয়াহিদ ইবনু যায়দ আয যাহিদ আল কাস, সে মাতরুক, যেমনটি আছে “আল জারহু’ ৬/১৭/২০।
