২৬/৬. অধ্যায়ঃ
ভয় ও কান্না - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৪২-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৪২-[৪]
وَعَن زينبَ بنتِ جحشٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دخل يَوْمًا فَزِعًا يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيلٌ للعربِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فُتِحَ الْيَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِأُصْبَعَيْهِ: الْإِبْهَامَ وَالَّتِي تَلِيهَا. قَالَتْ زَيْنَبُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَنُهْلَكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذا كثُرَ الخَبَثُ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3346) و مسلم (2 / 1880)، (7237) ۔ (مُتَّفق عَلَيْهِ)
যায়নাব বিনতু জাশ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) ভীত-সন্ত্রস্ত অবস্থায় তাঁর নিকট এসে বললেন, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা'বূদ নেই। ‘আরবের জন্য মহাবিপদ সেই দুর্যোগের কারণে, যা অতি কাছাকাছি। ইয়া'জূজ মা'জূজ-এর প্রাচীর আজ এই পরিমাণ খুলে গিয়েছে। এটা বলে তিনি স্বীয় বৃদ্ধাঙ্গুলি ও তার নিকটবর্তী (তর্জনি) অঙ্গুলি গোল করে (ছিদ্রের পরিমাণটি) দেখালেন। তখন যায়নাব (রাঃ) প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে ভালো লোক থাকাবস্থায়ও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে।
সহীহ : বুখারী ৩৩৪৬, মুসলিম ১-(২৮৮০), তিরমিযী ২১৮৭, ইবনু মাজাহ ৩৯৫৩, সহীহুল জামি' ৭১৭৬, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৩১১, সিলসিলাতুস সহীহাহ্ ৯৮৭, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭৪৯, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৩০৮, মুসনাদে আহমাদ ২৭৪৫৪, আবূ ইয়ালা ৭১৫৫, সহীহ ইবনু হিব্বান ৩২৭, শুআবূল ঈমান ৭৫৯৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৩১১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৯৪৩৫, আল মুজামুল আওসাত্ব ৭৩১৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২০৬৯২।
