২৬/৬. অধ্যায়ঃ
ভয় ও কান্না - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৪১-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৪১-[৩]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُرِضَتْ عَلَيَّ النَّارُ فَرَأَيْتُ فِيهَا امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ تُعَذَّبُ فِي هِرَّةٍ لَهَا رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمْهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ حَتَّى مَاتَتْ جُوعًا وَرَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (9 / 904)، (2100) ۔ (صَحِيح)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : (মি'রাজ রাত্রে অথবা স্বপ্নে) আমার সামনে জাহান্নামকে উপস্থাপন করা হয়। তাতে আমি বানী ইসরাঈলের এমন একজন মহিলাকে দেখতে পাই যাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হচ্ছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, তাকে খাদ্যও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমিনে চলাফেরা করে পোকামাকড় ইত্যাদি খেতে পারত। পরিশেষে বিড়ালটি তা ক্ষুধায় মরে গেল।আমি আরো ‘আম্র ইবনু ‘আমির আল খুযা'ঈ-কে দেখতে পাই যে, সে জাহান্নামের আগুনে স্বীয় নাড়িভুঁড়িকে টানছে। এ ব্যক্তিই (দেবতার নামে) ষাঁড় ছাড়ার কুরীতি সর্বপ্রথম চালু করেছিল।
সহীহ: মুসলিম ৯-(৯০৪), সহীহুল জামি ২৩৯৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২২৭৪, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী ২০২৫, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৩৮১, সহীহ ইবনু হিব্বান ৫৬২২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৫৪১।
