২৬/৬. অধ্যায়ঃ
ভয় ও কান্না - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৫৮-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৫৮-[২০]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَرَنِي رَبِّي بِتِسْعٍ: خَشْيَةِ اللَّهِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ وَكَلِمَةِ الْعَدْلِ فِي الْغَضَبِ وَالرِّضَى وَالْقَصْدِ فِي الْفَقْرِ وَالْغِنَى وَأَنْ أَصِلَ مَنْ قَطَعَنِي وَأُعْطِي مَنْ حَرَمَنِي وَأَعْفُو عَمَّنْ ظَلَمَنِي وَأَنْ يَكُونَ صَمْتِي فِكْرًا وَنُطْقِي ذِكْرًا وَنَظَرِي عِبْرَةً وَآمُرُ بِالْعُرْفِ «وَقِيلَ» بِالْمَعْرُوفِ رَوَاهُ رزين لم اجدہ ، رواہ رزین (لم اجدہ) ولہ شاھد عند ابن ابی الدنیا فی اصلاح المال (328) عن داودؑ من قولہ و سندہ ضعیف جدًا ۔ (ضَعِيف)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার প্রতিপালক আমাকে নয়টি কাজের আদেশ দিয়েছেন-১. প্রকাশ্যে ও গোপনে যেন আল্লাহকে ভয় করি।২. রাগ ও সন্তুষ্টি উভয় অবস্থাতে যেন ন্যায় কথা বলি।৩. অভাব ও ধনাঢ্যতা, উভয় অবস্থায় যেন মধ্যমপন্থা অবলম্বন করি।৪. যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে যেন আত্মীয়তা ধরে রাখি।৫. যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দান করি।৬. যে আমার প্রতি অবিচার করে, আমি যেন তাকে ক্ষমা করি।৭. আমি যেন নিরবতায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি।৮. আমার বচন যেন আল্লাহর যিকরে পরিণত হয়।৯. আমার দৃষ্টি যেন উপদেশমূলক হয় এবং আমি যেন ভালো কাজের আদেশ করি।
আলবানী (রহিমাহুল্লাহ) বলেন : আমি এর কোন সনদ পাইনি। রযীন' নামের কোন কিতাব পাওয়া যায় না।
