২৬/৬. অধ্যায়ঃ
ভয় ও কান্না - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৫৯-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৫৯-[২১]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يَخْرُجُ مِنْ عَيْنَيْهِ دُمُوعٌ وَإِنْ كَانَ مِثْلَ رَأْسِ الذُّبَابِ مِنْ خَشْيَةِ اللَّهِ ثُمَّ يُصِيبُ شَيْئًا مِنْ حَرِّ وَجْهِهِ إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» . رَوَاهُ ابْنُ مَاجَه اسنادہ ضعیف ، رواہ ابن ماجہ (4197) * حماد بن ابی حمید : ضعیف ، اسمہ محمد (تقدم : 5303) و ھذا الحدیث من اجلہ ضعفہ البوصیری ۔ (ضَعِيف)
‘আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহর ('আযাবের) ভয়ে যে মুমিন বান্দার দুই চক্ষু হতে অশ্রু বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর তার কিছু চেহারার উপর গড়িয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম অবৈধ করে দেন।
য'ঈফ: ইবনু মাজাহ ৪১৯৭, হাম্মাদ নামের বর্ণনাকারীর নাম মুহাম্মাদ ইবনু আবূ হুমায়দ আয যুরাকি, তিনি য'ঈফ। য'ঈফুল জামি ৫১৯৬, য'ঈফাহ্ ৪৪৯০।
