২৬/৭. অধ্যায়ঃ
মানুষের মধ্যে পরিবর্তন আসা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৬৫-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৬৫-[৬]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ أَسْعَدَ النَّاسِ بِالدُّنْيَا لُكَعُ بْنُ لُكَعَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ فِي «دَلَائِل النُّبُوَّة» اسنادہ حسن ، رواہ الترمذی (2209 وقال : حسن) و البیھقی فی دلائل النبوۃ (6 / 392) ۔ (صَحِيح)
উক্ত রাবী (হুযায়ফাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যতক্ষণ দুনিয়ার ব্যাপারে অধমের সন্তান সৌভাগ্যের অধিকারী বলে গণ্য না হবে ততক্ষণ ক্বিয়ামাত সংঘটিত হবে না।
হাসান সহীহ: তিরমিযী ২২০৯, মুসনাদে আহমাদ ২৩৩৫১, সহীহুল জামি ৭৪৩১।
