২৬/৭. অধ্যায়ঃ
মানুষের মধ্যে পরিবর্তন আসা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৭০-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৭০-[১১]
عَن ابْن عَبَّاس قَالَ: «مَا ظَهَرَ الْغُلُولُ فِي قَوْمٍ إِلَّا أَلْقَى اللَّهُ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ وَلَا فَشَا الزِّنَا فِي قَوْمٍ إِلَّا كَثُرَ فِيهِمُ الْمَوْتُ وَلَا نَقَصَ قَوْمُ الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا قَطَعَ عَنْهُمُ الرِّزْقَ وَلَا حَكَمَ قَوْمٌ بِغَيْرِ حَقٍّ إِلَّا فَشَا فِيهِمُ الدَّمُ وَلَا خَتَرَ قَوْمٌ بالعهد إِلا سُلِّطَ عَلَيْهِم عدوهم» . رَوَاهُ مَالك اسنادہ ضعیف ، رواہ مالک (2 / 460 ح 1013) * السند فیہ بلاغ ، ای ھو غیر متصل و حدیث ابن ماجہ (4019 حسن بتحقیقی) :’’ یا معشر المھاجرین خمس اذا ابتلیتم بھن ‘‘ الخ یغنی عنہ
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে সম্প্রদায়ের মধ্যে খিয়ানাত বা আত্মসাতের রোগ ঢুকে, আল্লাহ তা'আলা তাদের অন্তরে শত্রুর ভয় ঢেলে দেন। যে সম্প্রদায়ের মধ্যে যিনা- ব্যভিচার বিস্তার লাভ করে তাদের মধ্যে মৃতের সংখ্যা বৃদ্ধি পায়। যে সম্প্রদায় মাপে-ওযনে কম দেয়, তাদের রিক্ত উঠিয়ে নেয়া হয়। যে সম্প্রদায় বিচারে ন্যায়নীতি রক্ষা করে না, তাদের মাঝে খুনাখুনি ব্যাপক হয়। আর যে সম্প্রদায় প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের ওপর শত্রুকে চেপে দেয়া হয়।
মা’নান (অর্থগত) সহীহ: মালিক ১৬৭০, সিলসিলাতুস্ সহীহাহ্ ১০৬-১০৭, হিদায়াতুর রুওয়াত ৫/৮১।
