২৬/৮. অধ্যায়ঃ
ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৭৬-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৭৬-[৬]
وَعَنْ أَبِي عُبَيْدَةَ وَمُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ هَذَا الْأَمْرَ بَدَأَ نُبُوَّةً وَرَحْمَةً ثُمَّ يَكُونُ خِلَافَةً وَرَحْمَةً ثُمَّ مُلْكًا عَضُوضًا ثُمَّ كَانَ جَبْرِيَّةً وَعُتُوًّا وَفَسَادًا فِي الْأَرْضِ يَسْتَحِلُّونَ الْحَرِيرَ وَالْفُرُوجَ وَالْخُمُورَ يُرْزَقُونَ عَلَى ذَلِكَ وَيُنْصَرُونَ حَتَّى يَلْقَوُا اللَّهَ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (5616 ، نسخۃ محققۃ : 5228) [و ابو یعلی (873)] * لیث بن ابی سلیم : ضعیف ، و للحدیث شواھد ۔ (ضَعِيف)
আবূ ‘উবায়দাহ্ ও মু'আয ইবনু জাবাল (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : এ দীনের (ইসলামের) শুরু হয়েছে নুবুওয়্যাত ও রহমাতের দ্বারা। অতঃপর আসবে খিলাফাত ও রহমাতের যুগ, তারপর আসবে অত্যাচারী বাদশাহদের যুগ। এরপর আসবে নির্দয়তা উচ্ছৃঙ্খলতা ও দেশে বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। তারা রেশমি কাপড় পরিধান করা, অবৈধভাবে নারীদের যৌনাঙ্গ উপভোগ করা এবং মদ্য পান করাকে বৈধ মনে করবে। এতদসত্ত্বেও তাদেরকে রি দেয়া হবে এবং (দুনিয়াবী কাজে) তাদেরকে সাহায্য করা হবে। অবশেষে এ পাপের মধ্যে লিপ্ত থেকে ক্বিয়ামাতে আল্লাহর সামনে উপস্থিত হবে।
সহীহ: আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৬১৬, দারিমী ২/১১৪, যিলালুল জান্নাহ্ ১১৩০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৮০৩৭।
