২৬/৮. অধ্যায়ঃ
ভীতি প্রদর্শন ও সতর্কীকরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৭৭-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৭৭-[৭]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا يُكْفَأُ - قَالَ زَيْدُ بْنُ يَحْيَى الرَّاوِيُّ: يَعْنِي الْإِسْلَامَ - كَمَا يُكْفَأُ الْإِنَاءُ يَعْنِي الْخَمْرَ. قِيلَ: فَكَيْفَ يَا رَسُولَ اللَّهِ وَقَدْ بَيَّنَ اللَّهُ فِيهَا مابين؟ قَالَ: «يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا فَيَسْتَحِلُّونَهَا» . رَوَاهُ الدَّارِمِيُّ حسن ، رواہ الدارمی (2 / 114 ح 2106 ، نسخۃ محققۃ : 2145) * و سندہ حسن و رواہ ابی یعلی فی مسندہ (8 / 177 ح 4731) من حدیث فرات بن سلمان عن القاسم بن محمد بہ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, সর্বপ্রথম যে জিনিসকে উল্টিয়ে দেয়া হবে- বর্ণনাকারী যায়দ ইবনু ইয়াহিয়া বলেন- অর্থাৎ ইসলামী বিধানসমূহ যেভাবে কোন পাত্রকে উল্টিয়ে দেয়া হয়, তা হবে শরাবের ব্যাপারটি। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! তা কিরূপে হবে? অথচ শরাব যে অবৈধ, তার বিধান তো আল্লাহ তা'আলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তখন তিনি (ﷺ) বললেন, তারা অন্য নামে তার নামকরণ করে বৈধ সাব্যস্ত করে নেবে।
সহীহ: দারিমী ২১০০, আবূ দাউদ ৩৬৮৮, সিলসিলাতুস সহীহাহ ৯০, ইবনু মাজাহ ৩৩৮৪, নাসায়ী ৫৬৫৮, সহীহুল জামি ৮০৯১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৩৭৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ২৩৭৫৮, মুসনাদে আহমাদ ১৮০৯৮, আবূ ইয়া'লা ৪৩৯০, সহীহ ইবনু হিব্বান ৬৭৫৮, শুআবূল ঈমান ৫১১৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫১৬৮, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ৩৩৪২, আল মুসতাদরাক লিল হাকিম ৭২৩৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭৮৪৪।
