২৭/০. অধ্যায়ঃ
ফিতনা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৩৯৫-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৩৯৫-[১৭]
وَعَن سفينة قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْخِلَافَةُ ثَلَاثُونَ سَنَةً ثُمَّ تَكُونُ مُلْكًا» . ثُمَّ يَقُولُ سَفِينَةُ: أَمْسِكْ: خِلَافَةَ أَبِي بَكْرٍ سَنَتَيْنِ وَخِلَافَةَ عُمَرَ عَشْرَةً وَعُثْمَانَ اثْنَتَيْ عَشْرَةَ وَعَلِيٍّ سِتَّةً. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ اسنادہ حسن ، رواہ احمد (5 / 220 ۔ 221 ح 22264) و الترمذی (2226 وقال : حسن) و ابوداؤد (4646) ۔ (حسن)
সাফীনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি। (রাসূল (ﷺ) বলেছেন) খিলাফাত ত্রিশ বছর অবশিষ্ট থাকবে। অতঃপর তা রাজতন্ত্র পরিবর্তিত হয়ে যাবে। বর্ণনাকারী সাফীনাহ্ (রাঃ) বলেন, তা এরূপে বর্ণনা করে নাও- আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-এর খিলাফাতকাল দু' বছর, 'উমার (রাঃ)-এর খিলাফাতকাল দশ বছর, উসমান (রাঃ)-এর বারো বছর এবং ‘আলী (রাঃ)-এর ছয় বছর।
হাসান: মুসনাদে আহমাদ ১৮৪৩০, আবূ দাউদ ৪৬৪৬, তিরমিযী ২২২৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৪৫৯, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৫৫, সহীহ ইবনু হিব্বান ৬৯৪৩।
