২৭/০. অধ্যায়ঃ
ফিতনা সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪০৬-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪০৬-[২৮]
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى تَعْبُدَ قَبَائِلُ مِنْ أُمَّتِي الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي كَذَّابُونَ ثَلَاثُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيُّ اللَّهِ وَأَنَا خَاتَمُ النَّبِيين لَا نَبِيَّ بِعْدِي وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ صحیح ، رواہ ابوداؤد (4252) ۔ (صَحِيح)
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের মধ্যে যখন একবার তলোয়ার চালিত হবে, তখন তা আর ক্বিয়ামাত পর্যন্ত বন্ধ করা হবে না। আর ক্বিয়ামাত সেই পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আমার উম্মাতের কোন কোন সম্প্রদায় মুশরিকদের সাথে মিলিত হবে এবং যেই পর্যন্ত না আমার উম্মাতের কোন গোত্র মূর্তিপূজা করবে।তিনি (ﷺ) আরো বলেছেন, অদূর ভবিষ্যতে আমার উম্মাতের মাঝে ত্রিশজন মিথ্যাবাদীর আগমন ঘটবে এবং তারা প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবি করবে। অথচ সত্য কথা হলো, আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই।তিনি (ﷺ) আরো বলেছেন, আমার উম্মাতের একটি দল সত্যের উপর অনড় থাকবে, যারা তাদের বিরোধিতা করবে, তারা ক্বিয়ামাত আসা পর্যন্ত তাদের কোনই ক্ষতিসাধন করতে পারবে না।
সহীহ: আবূ দাউদ ৪২৫২, তিরমিযী ২২০২, সহীহুল জামি' ৮২৮, আল মুসতাদরাক লিল হাকিম ৮৩৯০, ইবনু মাজাহ ৩৯৫২, সিলসিলাতুস সহীহাহ্ ১১০৮, মুসনাদে আহমাদ ১৬৯৫৬, বুখারী ৭১, মুসলিম ১৭৬-(১৯২৪), সহীহ ইবনু হিব্বান। ৬৮৩৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৭১২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৬১১১, আল মু'জামুল আওসাত্ব ৮৩৯৭, আল মুসতাদরাক লিল হাকিম ৮৪০৯।
