২৭/১. অধ্যায়ঃ
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪১২-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪১২-[৩]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا خُوزًا وَكِرْمَانَ مِنَ الْأَعَاجِمِ حُمْرَ الْوُجُوهِ فُطْسَ الْأُنُوفِ صِغَارَ الْأَعْيُنِ وُجُوهُهُمُ الْمَجَانُّ الْمُطْرَقَةُ نِعَالُهُمُ الشّعْر» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3590) ۔ (صَحِيح)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে পর্যন্ত তোমরা আজমী ‘খূয্ ও কিরমান' জাতির সাথে যুদ্ধ করবে না, সে পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। তাদের চেহারা হবে লাল বর্ণের, চেপটা নাক, ছোট চক্ষুবিশষ্ট এবং মুখমণ্ডল হবে পরতে পরতে ভাঁজ চামড়ার ঢালের মতো। আর তাদের জুতা হবে পশমের।
সহীহ: বুখারী ৩৫৯০, সহীহুল জামি' ৭৪১৫, সহীহ ইবনু হিব্বান ৬৭৪৩, আল মুসতাদরাক লিল হাকিম ৮৪৭০।
