২৭/১. অধ্যায়ঃ
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪১৪-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪১৪-[৫]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يختبئ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ وَالشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ من شجر الْيَهُود . رَوَاهُ مُسلم رواہ مسلم (82 / 2922)، (7339) ۔ (صَحِيح)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিমগণ ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না। তখন মুসলিমগণ তাদেরকে হত্যা করবে। এমনকি ইয়াহুদী পাথর এবং গাছের আড়ালে লুকিয়ে আত্মগোপন করবে, তখন সেই পাথর ও বৃক্ষ বলবে, হে মুসলিম! ওহে আল্লাহর বান্দা! এই যে ইয়াহুদী আমার পিছনে রয়েছে। অতএব এদিকে আসো এবং তাকে হত্যা কর। তবে শুধু 'গারক্বদ' নামক বৃক্ষ ডেকে বলবে, না, কেননা তা ইয়াহুদীদের গাছ।
সহীহ: মুসলিম ৮২-(২৯২২), মুসনাদে আহমাদ ৯৩৮৭, সহীহুল জামি ৭৪২৭।
