২৭/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৪১৬-[৭] - ফিতনা
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৪১৬-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৪১৬-[৭]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَذْهَبُ الْأَيَّامُ وَاللَّيَالِي حَتَّى يَمْلِكَ رَجُلٌ يُقَالُ لَهُ: الْجَهْجَاهُ. وَفِي رِوَايَةٍ: حَتَّى يَمْلِكَ رَجُلٌ مِنَ الْمَوَالِي يُقَالُ لَهُ: الجَهجاه. رَوَاهُ مُسلم رواہ مسلم (61 / 2911)، (7309) ۔ (صَحِيح)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জাহজাহ নামক এক লোক মানুষের শাসক না হওয়া পর্যন্ত রাত্র-দিনের আবর্তন শেষ হবে না (কিয়ামত হবে না)। অপর এক বর্ণনায় আছে, যে যাবৎ গোলাম বংশ হতে ‘জাহজাহ' নামক এক ব্যক্তি শাসক না হবে।
সহীহ মুসলিম ৬১-(২৯১১), সহীহুল জামি ৭২৭৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
