২৭/১. অধ্যায়ঃ
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪২০-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪২০-[১১]
وَعَن عَوْف بن مَالك قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ: اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيِ السَّاعَةِ: مَوْتِي ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا ثُمَّ فِتْنَةٌ لَا يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلَّا دَخَلَتْهُ ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ فَيَغْدِرُونَ فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3176) ۔ (صَحِيح)
আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তাবূকের যুদ্ধের সময় আমি নবী (ﷺ)-এর খিদমাতে আসলাম। এ সময় তিনি ((ﷺ)) একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছিলেন। তখন তিনি।(ﷺ)) বললেন কেয়ামতের আগের ছয়টি নিদর্শনকে তুমি গণনা করে রাখ।১. আমার মৃত্যু।২. অতঃপর বায়তুল মাক্বদিস বিজয়।৩. ব্যাপক মহামারি যা তোমাদেরকে বকরির মোড়কের মতো আক্রমণ করবে।৪. ধনসম্পদের এত প্রাচুর্য হবে যে, কোন ব্যক্তিকে একশত দীনার (স্বর্ণমুদ্রা) প্রদান করলেও সে (নগণ্য মনে করে) অসন্তুষ্টি প্রকাশ করবে।৬. অতঃপর রূমকদের সাথে তোমাদের একটি সন্ধিচুক্তি হবে, পরে তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে আশিটি পতাকার নীচে অবস্থান নিয়ে বারো হাজার করে সৈন্য থাকবে।
সহীহ: বুখারী ৩১৭৬, সহীহুল জামি' ১০৪৫, হিলইয়াতুল আওলিয়া ৫/১২৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৪৫০০, আল মুসতাদরাক লিল হাকিম ৮২৯৫, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৯০।
