২৭/১. অধ্যায়ঃ
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪২৪-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪২৪-[১৫]
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطِينِيَّةَ وَفَتْحُ قُسْطَنْطِينِيَّةَ خُرُوجُ الدَّجَّال» . رَوَاهُ أَبُو دَاوُد حسن ، رواہ ابوداؤد (4294) ۔ (حسن)
মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বায়তুল মাক্বদিসের পার্থিব উন্নতি মাদীনাহ্ ধ্বংস হওয়ার কারণ হবে। আর মাদীনার ধ্বংস বিভিন্ন ফিতনাহ্ ও মহাযুদ্ধের সূচনা করবে এবং মহাযুদ্ধ কনস্টান্টিনোপল বিজয়ের পূর্ব সংকেত হবে, আর কনস্টান্টিনোপলের বিজয় হবে দাজ্জালের আবির্ভাবের পূর্ব সংকেত।
হাসান : আবূ দাউদ ৪২৯৪, সহীহুল জামি ৪০৯৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭২০৯, মুসনাদে আহমাদ ২২০৭৬, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৬৩৮, আল মুসতাদরাক লিল হাকিম ৮২৯৭।
