২৭/১. অধ্যায়ঃ
যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৩০-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৩০-[২১]
وَعَنْ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «دَعُوا الْحَبَشَةَ مَا وَدَعُوكُمْ وَاتْرُكُوا التُّرْكَ مَا تَرَكُوكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ حسن ، رواہ ابوداؤد (4302) و النسائی (6 / 44 ح 3178 مطولاً) ۔ (صَحِيح)
নাবী (সাঃ) এর জনৈক সহাবী হতে বর্ণিতঃ
হাবশীদেরকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে রাখ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের ওপর আক্রমণ না করে। আর (অনুরূপভাবে) তুর্কীদেরকেও ছেড়ে রাখ, যে পর্যন্ত না তারা তোমাদের ওপর আক্রমণ করে।
হাসান : আবূ দাউদ ৪৩০২, নাসায়ী ৩১৭৬, সিলসিলাতুস সহীহাহু ৭৭২, সহীহুল জামি ৩৩৮৪, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৪৩৮৫, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০৬৮।
