২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৫৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৫৩-[১৭]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي مِنْ أَوْلَادِ فَاطِمَة» . رَوَاهُ أَبُو دَاوُد اسنادہ حسن ، رواہ ابوداؤد (4284) ۔ (صَحِيح)
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। (রাসূল (ﷺ) বলেছেন) মাহদী আমার বংশের তথা ফাতিমার বংশ হতে জন্মলাভ করবেন।
সহীহ: আবু দাউদ ৪২৮৪, ইবনু মাজাহ ৪০৮৬, সহীহুল জামি ৬৭৩৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮০।
