২৭/৩. অধ্যায়ঃ
কেয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৮৬-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৮৬-[২৩]
وَعَن أَي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ لَمْ يَكُنْ نَبِيٌّ بَعْدَ نُوحٍ إِلَّا قَدْ أَنْذَرَ الدجالَ قومَه وإِني أُنذركموه» فرصفه لَنَا قَالَ: «لَعَلَّهُ سَيُدْرِكُهُ بَعْضُ مَنْ رَآنِي أَوْ سَمِعَ كَلَامِي» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ قُلُوبُنَا يَوْمَئِذٍ؟ قَالَ: «مِثْلُهَا» يَعْنِي الْيَوْمَ «أوخير» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد حسن ، رواہ الترمذی (2234 وقال : غریب) و ابوداؤد (4756)
আবূ ‘উবায়দাহ্ ইবনুল জাররাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। (রাসূল (ﷺ) বলেছেন) নূহ -এর পরে এমন কোন নবী আগমন করেননি, যিনি স্বীয় জাতিকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেননি। আমিও তদ্রূপ তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। তারপর তিনি (ﷺ) আমাদেরকে তার বাস্তব অবস্থা সম্পর্কে বললেন, হয়তো তোমাদের কেউ, যে আমাকে দেখেছে অথবা যে আমার কথা শুনেছে, সে দাজ্জালকে পেতে পারে। তাঁরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল। তখন আমাদের অন্তরসমূহের অবস্থা কিরূপ হবে? বললেন, বর্তমানে যেরূপ আছে। অর্থাৎ আজ যেমন তখনো তেমন বা এটা অপেক্ষা শ্রেয়।
যঈফ: সনদে ‘আবদুল্লাহ ইবনু সুরাকাহ য'ঈফ। হিদায়াতুর রুওয়াত ৫/১৩৭, তিরমিযী ২২৩৪, আবূ দাউদ ৪৭৫৬, য'ঈফুল জামি ২০৭৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭৪৭৬, মুসনাদে বাযার ১২৮০, মুসনাদে আহমাদ ১৬৯৩, আবূ ইয়া'লা ৮৭৫, আল মুসতাদরাক লিল হাকিম ৮৬৩০।
