২৭/৩. অধ্যায়ঃ
কেয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৮৯-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৮৯-[২৬]
وَعَن أَسمَاء بنت يزِيد بن السَّكن قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمْكُثُ الدَّجَّالُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً السَّنَةُ كَالشَّهْرِ وَالشَّهْرُ كَالْجُمُعَةِ وَالْجُمُعَةُ كَالْيَوْمِ وَالْيَوْمُ كَاضْطِرَامِ السَّعَفَةِ فِي النَّارِ» . رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ» اسنادہ حسن ، رواہ البغوی فی شرح السنۃ (15 / 62 ح 4264) [و احمد (6 / 454 ح 28123 ، 6 / 459 ح 28152)] ۔ (صَحِيح)
আসমা' বিনতু ইয়াযীদ ইবনুস্ সাকান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : দাজ্জাল চল্লিশ বছর জমিনে থাকবে। এর বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো এবং সপ্তাহ হবে এক দিনের মতো। আর দিন হবে খেজুরের একটি শুকনা ডাল আগুনে পুড়ে নিঃশেষ হওয়ার সময়ের মতো।
সহীহ: শারহুস্ সুন্নাহ ৩/৬০৪, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮২২, মুসনাদে 'আবদ ইবনু হুমায়দ ১৫৮২, মুসনাদে আহমাদ ২৭৬১২।
