২৮/২. অধ্যায়ঃ
হাশর - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৩২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৩২-[১]
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ النَّقِيِّ لَيْسَ فِيهَا عَلَمٌ لأحدٍ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6521) و مسلم (28 / 2790)، (7055) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন মানবমণ্ডলীকে লাল-শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেমন তা সাফাই করা আটার রুটির মতো। সে জমিনে কারো (ঘর বা ইমারতের) কোন চিহ্ন থাকবে না।
সহীহঃ বুখারী ৬৫২১, মুসলিম ২৮-(২৭৯০), সহীহুল জামি' ৮০৪৪, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৫৮০, আবূ ইয়া'লা ৭৫৪৯, সহীহ ইবনু হিব্বান ৭৩২০, শুআবূল ঈমান ৩৫৭।
