২৮/১. অধ্যায়ঃ
শিঙ্গায় ফুঁৎকার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৩১-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৩১-[১১]
وَعَن أبي رزين الْعقيلِيّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُعِيدُ الله الْخلق؟ مَا آيَةُ ذَلِكَ فِي خَلْقِهِ؟ قَالَ: «أَمَا مَرَرْتَ بِوَادِي قَوْمِكَ جَدْبًا ثُمَّ مَرَرْتَ بِهِ يَهْتَزُّ خَضِرًا؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: فَتِلْكَ آيَةُ اللَّهِ فِي خلقه (كَذَلِك يحيي اللَّهُ الْمَوْتَى) رَوَاهُمَا رزين اسنادہ حسن ، رواہ رزین (لم اجدہ) [و احمد (4 / 11 ، 12 ح 16294 ، 16297)
আবূ রযীন আল ‘উক্বায়লী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টিজগতকে কিভাবে পুনরুত্থান করবে, তার সৃষ্টির মধ্যে তার কোন চিহ্ন আছে কি? তিনি (ﷺ) বললেন, আচ্ছা বল দেখি। তুমি কি তোমার এলাকার (খরার সময়) কোন তৃণ মাঠের উপর দিয়ে অতিক্রম করনি? অতঃপর (বৃষ্টি বর্ষণের পরে) যখন তুমি সেই মাঠের উপর দিয়ে চলাচল কর তখন তা বাতাসে দোলায়িত তরতাজা ঘাস ইত্যাদিতে রূপান্তরিত হয়ে যায়? আমি বললাম, হ্যাঁ দেখেছি। এবার তিনি (ﷺ) বললেন, আল্লাহর সৃষ্টিজগতে এটাই তার বাস্তব নিদর্শন। এভাবেই আল্লাহ তা'আলা মৃতকে জীবিত করবেন। (হাদীস দু'টি রযীন রিওয়ায়াত করেছেন)
সানাদ যঈফ: ওয়াকী ইবনু হাদাস মাজহুলুল হাল; মুসনাদে আহমাদ ১৬২৩৭, হিদায়াহ্ ১৬১।
