১৬/৪০. অধ্যায়ঃ
ত্বওয়াফের সময় দুই রুকনে ইয়ামানীতে চুম্বন করা মুস্তাহাব, অপর দুই (শামী) রুকন ব্যতীত
সহিহ মুসলিম : ২৯৫৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯৫৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ جَمِيعًا عَنْ أَبِي خَالِدٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، - عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَسْتَلِمُ الْحَجَرَ بِيَدِهِ ثُمَّ قَبَّلَ يَدَهُ وَقَالَ مَا تَرَكْتُهُ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُهُ .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ স্বহস্তে স্পর্শ করে তাতে চুমু খেতে দেখেছি এবং তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে যেদিন তা করতে দেখেছি- তখন থেকে আমি তা কখনো পরিত্যাগ করিনি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৯৩১, ইসলামীক সেন্টারঃ ২৯৩০
