২৮/৩. অধ্যায়ঃ
হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মিজানের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৬২-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৬২-[১৪]
وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي كِتَابه فيتجاوز عَنْهُ إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَة هلك» . رَوَاهُ أَحْمد اسنادہ حسن ، رواہ احمد (6 / 48 ح 24719) [و صححہ الحاکم (1 / 57) و وافقہ الذھبی] و اصلہ متفق علیہ (البخاری : 103 ، مسلم : 2876)، (7225) ۔ (صَحِيح)
উক্ত রাবী (‘আয়িশাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
আমি কোন কোন সালাতে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, (রাসূল (ﷺ) বলতেন) اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرً (হে আল্লাহ! আমার নিকট থেকে সহজ হিসাব নিও) আমি বললাম, হে আল্লাহর নবী! সহজ হিসাব কি? তিনি (ﷺ) বললেন, আল্লাহ তার বান্দার ‘আমালনামার প্রতি দৃষ্টিদান মাত্র, অতঃপর তিনি তাকে ক্ষমা করে দিবেন। হে ‘আয়িশাহ্! জেনে রাখ, সেদিন যার হিসাবে যাচাই-বাছাই করা হবে, সে নিঃসন্দেহে ধ্বংস হবে।
হাসান: মুসনাদে আহমাদ ২৪২৬১, য'ঈফ আবূ দাউদ-এর আলোচনায় ৫৫৭নং, সহীহ ইবনু খুযায়মাহ ৮৪৯, সহীহ ইবনু হিব্বান ৭৩৭২, শু’আবূল ঈমান ২৭০, আল মু'জামুল আওসাত্ব ৩৬৪৯, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭২৭।
