২৮/৪. অধ্যায়ঃ

হাউজে কাওসার ও শাফায়াতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬০৭-[৪২]

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَمَامَكُمْ حَوْضِي مَا بَيْنَ جَنْبَيْهِ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرُحَ» . قَالَ بَعْضُ الرُّوَاةِ: هُمَا قَرْيَتَانِ بِالشَّامِ بَيْنَهُمَا مَسِيرَةُ ثَلَاثِ لَيَالٍ. وَفِي رِوَايَةٍ: «فِيهِ أَبَارِيقُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ وَرَدَهُ فَشَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهَا أَبَدًا» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6577) و مسلم (34 / 2299)، (5986 و 5988) ۔ (مُتَّفق عَلَيْهِ)

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের সামনে (ক্বিয়ামাতের দিন) আমার হাওয থাকবে, যার দুই কিনারার দূরত্ব জারবা ও আহ স্থানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মতো। কোন রাবী বলেছেন, এ দু'টি সিরিয়ার দুই বস্তির নাম। এর মধ্যবর্তী দূরত্ব তিন রজনীর পথ। অপর এক বর্ণনায় আছে, তার পেয়ালার সংখ্যা আকাশের নক্ষত্রের মতো (অগণিত)। যে উক্ত হাওযে এসে একবার তা থেকে পান করবে, সে পরে আর কখনো পিপাসার্ত হবে না।

সহীহ: বুখারী ৬৫৭৭, মুসলিম ৩৫-(২২৯৯), মুসনাদে আহমাদ ৬১৮১, তিরমিযী ২৪৪৪, ইবনু মাজাহ ৪৩০৩, সিলসিলাতুস সহীহাহ্ ১০৮২, সহীহুল জামি ১৯৯৯, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৬১৬, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮৫২, মুসনাদে আহমাদ ৬১৬২, শু’আবূল ঈমান ১০৪৮৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১১০৮৬, আল মু'জামুল আওসাত্ব ৩৯৬, আল মুসতাদরাক লিল হাকিম ৭৩৭৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন