৪৪/৩৩. অধ্যায়ঃ
মাক্কায় ও মাদীনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অবস্থানকাল কত ছিল
সহিহ মুসলিম : ৫৯৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৯৮৮
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ قُلْتُ لِعُرْوَةَ كَمْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا . قَالَ قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ ثَلاَثَ عَشْرَةَ .
আম্র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উরওয়াহকে প্রশ্ন করলাম, নবী (ﷺ) মক্কায় কতদিন ছিলেন? তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবন আব্বাস (রাঃ) তো বলেন, তেরো বছর।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮৮৪, ইসলামীক সেন্টারঃ ৫৯২০
