২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬১২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬১২-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بشر. واقرؤوا إِنْ شِئْتُمْ: (فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّة عين) مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3244) و مسلم (2 / 2824)، (7132) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ‘আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি, যা কক্ষনো কোন হৃদয় চিন্তাও করেনি।' (তিনি বললেন) এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এ আয়াতটি তিলাওয়াত করতে পার। “এছাড়াও তাদের জন্য চক্ষু শীতলকারী আনন্দদায়ক যে সকল সামগ্রী গোপন রাখা হয়েছে কোন প্রাণীরই তার খবর নেই”- (সূরাহ্ আস্ সাজদাহ্ ৩২ : ১৭)।
সহীহ: বুখারী ৩২৪৪, মুসলিম ২-(২৮২৪), তিরমিযী ৩১৯৭, ইবনু মাজাহ ৪৩২৮, সিলসিলাতুস সহীহাহ্ ১৯৭৮, সহীহুল জামি ৪৩০৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৭২৮, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮৭৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৩৯৭৪, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১১৩৩, মুসনাদে আহমাদ ৮১২৮, আবূ ইয়া'লা ৬২৭৬, সহীহ ইবনু হিব্বান ৩৬৯, শু’আবূল ঈমান ৩৮২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১০৮৫, দারিমী ২৮২৮, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১০২, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৫১, আল মু'জামুল আওসাত্ব ১৬৩৭।
