২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬১৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬১৫-[৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا وَلَقَابَ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَو تغرب» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3252) ومسلم (6 / 2826)، (7136) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জান্নাতে এমন একটি বিশাল গাছ আছে ('তূবা' নামক) যদি কোন বাহন তার ছায়ায় একশত বছরও পরিভ্রমণ করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। জান্নাতে তোমাদের কারো একটি ধনুকের সমান স্থানও এর চেয়ে উত্তম, যার উপর সূর্য উদিত হয় এবং অস্ত যায়।
সহীহঃ বুখারী ৪৮৮১, মুসলিম ৮-(২৮২৮), তিরমিযী ২৫২৩, ইবনু মাজাহ ৪৩৩৫, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৭২৫, সিলসিলাতুস সহীহাহ ১৯৮৫, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮৭৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৩৯৭৪, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১১৩১, মুসনাদে আহমাদ ৭৪৮৯, আবূ ইয়া'লা ৫৮৫৩, সহীহ ইবনু হিব্বান ৭৪১২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১০৮৫, দারিমী ২৮৩৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৫৮০৬, আল মু'জামুল আওসাত্ব ২৫১৯।
