৫৪/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭১৩৬ - ফিতনায় নিয়ত অনুযায়ী উত্থান

বাইতুল্লাহ শরীফের দিকে (যুদ্ধ) অগ্রগামী সেনাদল মাটিতে ধ্বসে যাবে

ফিতনায় নিয়ত অনুযায়ী কিয়ামতের বিচার

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭১৩৬

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ الْفَضْلِ، الْحُدَّانِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ عَبِثَ رَسُولُ اللَّهِ ﷺ فِي مَنَامِهِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ صَنَعْتَ شَيْئًا فِي مَنَامِكَ لَمْ تَكُنْ تَفْعَلُهُ .فَقَالَ «الْعَجَبُ إِنَّ نَاسًا مِنْ أُمَّتِي يَؤُمُّونَ بِالْبَيْتِ بِرَجُلٍ مِنْ قُرَيْشٍ قَدْ لَجَأَ بِالْبَيْتِ حَتَّى إِذَا كَانُوا بِالْبَيْدَاءِ خُسِفَ بِهِمْ». فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الطَّرِيقَ قَدْ يَجْمَعُ النَّاسَ . قَالَ «نَعَمْ فِيهِمُ الْمُسْتَبْصِرُ وَالْمَجْبُورُ وَابْنُ السَّبِيلِ يَهْلِكُونَ مَهْلَكًا وَاحِدًا وَيَصْدُرُونَ مَصَادِرَ شَتَّى يَبْعَثُهُمُ اللَّهُ عَلَى نِيَّاتِهِمْ " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাতে ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) স্বীয় হাত পা নাড়ালেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আজ রাতে ঘুমন্ত অবস্থায় আপনি এমন আচরণ করেছেন, যা আগে আপনি কখনো করেননি। তিনি বললেনঃ আশ্চর্যের বিষয় এই যে, কুরায়শ বংশীয় জনৈক লোক বাইতুল্লাহ শরীফে আশ্রয় গ্রহণ করবে। তার কারণে আমার উম্মাতের একদল লোক বাইতুল্লাহর উপর আক্রমণের ইচ্ছা করবে। তারা রওনা হয়ে গাছপালাশূন্য মায়দানে আসতেই তাদের ভূমিতে ধ্বসিয়ে দেয়া হবে।এ কথা শুনে আমরা বললাম, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিভিন্ন ধরনের মানুষই তো রাস্তা দিয়ে চলে। উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, তাদের মাঝে কেউ তা স্বেচ্ছায় আগমনকারী, কেউ অপারগ, আবার কেউ পথিক মুসাফির। তারা সবাই এক সঙ্গেই ধ্বংস হয়ে যাবে। তবে বিভিন্ন মিল্লাতের অনুসারী হিসেবে তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ তা‘আলা তাদেরকে তাদের নিয়্যাতের ভিত্তিতে উত্থিত করবেন।

ই.ফা. ৬৯৮০, ই.সে. ৭০৩৭

সহীহ মুসলিম হাদিস ৭১৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘুমের মধ্যে হাত-পা নাড়ানোর পর একটি আশ্চর্য ঘটনার কথা বলেন। কুরাইশের একজন লোক বাইতুল্লাহতে আশ্রয় নেবে, আর তার কারণে উম্মতের একদল লোক বাইতুল্লাহর উপর আক্রমণের ইচ্ছা করবে। তারা বাইদা ময়দানে পৌঁছালে ভূমিতে ধ্বসে যাবে। প্রশ্ন করা হলো, পথে তো নানা ধরনের মানুষ থাকে। জবাবে তিনি বলেন, তাদের মধ্যে স্বেচ্ছায় আসা, বাধ্য হওয়া এবং পথিক—সবাই একসঙ্গে ধ্বংস হবে; তবে আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী উঠাবেন। এই হাদিসে নিয়তের বিচার খুব পরিষ্কার। দুনিয়ায় একই ঘটনা সবার ওপর আসতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহ প্রত্যেককে তার অন্তরের অবস্থার ভিত্তিতে বিচার করবেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়ায় একই বিপদে পড়লেও আখিরাতে বিচার হবে নিয়ত অনুযায়ী।
  • ফিতনার দলে স্বেচ্ছায় যুক্ত হওয়া এবং বাধ্য হয়ে পড়া একই অন্তরের অবস্থা নয়।
  • পথিক বা অপারগ মানুষের অবস্থাও আল্লাহ জানেন।
  • বাইতুল্লাহর বিরুদ্ধে অন্যায় ইচ্ছা গুরুতর সতর্কতার বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন