২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬১৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬১৪-[৩]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعت إِلى الأَرْض لَأَضَاءَتْ مابينهما وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» . رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (2796) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহর পথে এক সকাল এবং এক সন্ধ্যা কাটানো দুনিয়া ও তার সকল সম্পদ থেকে উত্তম। যদি জান্নাতবাসিনী কোন নারী (হূর) পৃথিবীর দিকে উঁকি দেয়, তবে সমগ্র জগৎটা (তার রূপের ছটায়) আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে মোহিত করে ফেলবে। এমনকি তাদের (হুরদের) মাথার ওড়নাও গোটা দুনিয়া এবং সম্পদরাশি থেকে উত্তম।
সহীহ: বুখারী ৬৫৬৮, মুসলিম ১১৫-(১৮৮৩), তিরমিযী ১৬৪৮, আবূ দাউদ ২৭৫৬, নাসায়ী ৩১১৯, সহীহুল জামি ৪১৫১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১২৬২, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৫৪৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ১৯৪৭২, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ২২৫, মুসনাদে বাযযার ৩৫৪৮, মুসনাদে আহমাদ ২২৯১৯, সহীহ ইবনু হিব্বান ৭৩৯৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৪৩২৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৫৭০৩, আল মুজামুল আওসাত্ব ৮৬৬৭।
