২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬১৭-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬১৭-[৬]
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي الْجَنَّةِ مائةُ درجةٍ مَا بينَ كلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً مِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَلَمْ أَجِدْهُ فِي الصَّحِيحَيْنِ وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ اسنادہ صحیح ، رواہ الترمذی (2531) ۔ (صَحِيح)
‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জান্নাতের স্তর হবে একশ'টি প্রত্যেক দুই স্তরের মাঝখানের দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের পরিমাণ। জান্নাতুল ফিরদাওসের স্তর হবে সর্বোপরি। তা হতেই প্রবাহিত হয় ঝরনাধারা এবং তার উপরেই রয়েছে মহান প্রভুর ‘আর্শ। অতএব তোমরা যখনই আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা করবে, তখন ফিরদাওস জান্নাতই চাইবে।
সহীহ: তিরমিযী ২৫২৯, সিলসিলাতুস সহীহাহ ৯২২, বুখারী ২৭৯০, সহীহুল জামি ৪২৪৫, সহীহ আত তারগীব ওয়াত তারহীব ১৩০৫, মুসনাদে আহমাদ ৮৪০০, শু’আবূল ঈমান ৪২৫৮, আল মু'জামুল আওসাত্ব ৮৭৪২, আল মুসতাদরাক লিল হাকিম ২৪৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮৯৬৪।
