২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৩৮-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৩৮-[২৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْلُ الْجَنَّةِ جُرْدٌ مُرْدٌ كَحْلَى لَا يَفْنَى شَبَابُهُمْ وَلَا تَبْلَى ثِيَابهمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي حسن ، رواہ الترمذی (2539 وقال : غغریب) و الدارمی (2 / 335 ح 2829)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : জান্নাতবাসী কেশবিহীন ও দাড়িবিহীন হবেন, তাদের চক্ষু সুরমায়িত হবে, তাদের যৌবন কোন দিনই হারাবে না এবং তাদের কাপড়চোপড়ও পুরনো হবে না।
হাসান: তিরমিযী ২৫৩৯, সহীহুল জামি' ২৫২৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৯৯, মুসনাদে বাযযার ২৬৪৪, দারিমী ২৮২১।
