২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৩৯-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৩৯-[২৮]
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلَاثِينَ - أَوْ ثلاثٍ وَثَلَاثِينَ - سنة» . رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (2545 وقال : حسن غریب) * قتادۃ مدلس و عنعن فاسند ضعیف و للحدیث شواھد ضعیفۃ عند احمد (2 / 295 ، 343 ، 415) وغیرہ ، و انظر الحدیث السابق [و النھایۃ بتحقیقی (1019)]
মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : জান্নাতবাসীগণ কেশবিহীন, দাড়িবিহীন ও সুরমায়িত চক্ষুবিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো প্রবেশ করবে।
হাসান: তিরমিযী ২৫৪৫, সহীহুল জামি ৮০৭২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৭০০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৯৮, সিলসিলাতুস সহীহাহ ২৯৮৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪০০৬, মুসনাদে আহমাদ ৭৯২০, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৬৫৪২, আল মু'জামুস সগীর লিত্ব তবারানী ৮০৮, আল মু'জামুল আওসাত্ব ৫৪২২।
