২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬৪০-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬৪০-[২৯]
وَعَن أَسمَاء بنت أبي بكر قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذُكِرَ لَهُ سِدْرَةُ الْمُنْتَهَى قَالَ: «يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّ الْفَنَنِ مِنْهَا مِائَةَ سَنَةٍ أَوْ يَسْتَظِلُّ بِظِلِّهَا مِائَةُ رَاكِبٍ - شَكَّ الرَّاوِي - فِيهَا فَرَاشُ الذَّهَبِ كَأَنَّ ثَمَرَهَا الْقِلَالُ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ حسن ، رواہ الترمذی (2541) * محمد بن اسحاق بن یسار مدلس و صرح بالسماع عند ھناد بن السری فی الزھد (1 / 98 ح 115) ۔ (صَحِيح)
আসমা' বিনতু আবূ বাকর সিদ্দীক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি এবং যখন তাঁর সামনে 'সিদরাতুল মুনতাহা'র আলোচনা করা হলো, তিনি বললেন, তার শাখার ছায়ায় দ্রুতগামী বাহন একশত বছর ভ্রমণ করতে পারলে অথবা বলেছেন, একশত বাহন তার ছায়ায় আশ্রয় নিতে পারবে। এ দু' বাক্যের মধ্যে নবী (ﷺ) কোন বাক্যটি বলেছেন তাতে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে তা সোনার পতঙ্গ দ্বারা বেষ্টিত থাকবে। তার ফল মটকার মতো বিশাল আকারের হবে। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
হাসান লিগয়রিহী: তিরমিযী ২৫৪১, হিদায়াতু রুওয়াত ৫/২০৯, ৫৫৬৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৭২৭।
