২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭১০-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭১০-[১৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى . مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةِ البُخَارِيّ قَالَ: من قَالَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فقد كذب متفق علیہ ، رواہ البخاری (3416) و مسلم (116 / 2376)، (6159) و الروایۃ الثانیۃ ، رواھا البخاری (4604) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কারো পক্ষেই এ কথা বলা উচিত নয় যে, আমি (মুহাম্মাদ) ইউনুস ইবনু মাত্তা তুলনা উত্তম। বুখারী-এর অন্য এক বর্ণনায় আছে- রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে লোক বলবে, আমি (মুহাম্মাদ) ইউনুস ইবনু মাত্তা (আঃ) হতে উত্তম, সে মিথ্যা বলেছে।
সহীহ: বুখারী ৩৪১৬, মুসলিম ১৬৬-(২৩৭৬), আবূ দাউদ ৪৬৬৯, তিরমিযী ৩২৪৫, ইবনু মাজাহ ৪২৭৪, সহীহুল জামি ৫৮২১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৮৬২, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৬৬৫, মুসনাদে বাযার ১৬৮৩, মুসনাদে আহমাদ ৩৭০৩, আবূ ইয়া'লা ২৫৪৪, সহীহ ইবনু হিব্বান ৬২৩৮, শু’আবূল ঈমান ১৪৯১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১১৬৭, দারিমী ২৭৪৬, হিলইয়াতুল আওলিয়া ৫/৫৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১০৯৬০, আল মুসতাদরাক লিল হাকিম ৪১২২।
