২৮/৯. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭১১-[১৪] - সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৭১১-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭১১-[১৪]
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغُلَامَ الَّذِي قَتَلَهُ الْخَضِرُ طُبِعَ كَافِرًا وَلَوْ عَاشَ لَأَرْهَقَ أَبَوَيْهِ طُغْيَانًا وَكُفْرًا». مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ، رواہ البخاری (لم اجدہ) و مسلم (29 / 2661)، (6766) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে বালকটিকে খাযির (আঃ) হত্যা করেছিলেন, সে ছিল জন্মগত কাফির। যদি সে বেঁচে থাকত, তাহলে সে তার পিতামাতাকে অবাধ্যতা ও কুফরের মধ্যে ফেলে দিত (অথচ তাঁরা ছিলেন ঈমানদার)।
সহীহঃ বুখারী (পাওয়া যায়নি), মুসলিম ২৯-(২৬৬১), আবূ দাউদ ৪৭০৫, তিরমিযী ৩৩৭১, মুসনাদে আহমাদ ২১১৫৯, সহীহ ইবনু হিব্বান ৬২২১, হিলইয়াতুল আওলিয়া ১০/১০২।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
