২৮/৯. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭১৮-[২১] - সৃষ্টির সূচনা ও কেয়ামতের বিভিন্ন অবস্থা
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৭১৮-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭১৮-[২১]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خُفِّفَ عَلَى دَاوُدَ الْقُرْآنُ فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسَرَّحَ فَيَقْرَأُ الْقُرْآنَ قَبْلَ أَنْ تُسَرَّحَ دَوَابُّهُ وَلَا يَأْكُلُ إِلَّا مِنْ عملِ يدَيهِ». رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3417) ۔ (صَحِيح)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দাউদ (আঃ)-এর জন্য যাবুর কিতাব তিলাওয়াত করা সহজ করে দেয়া হয়েছিল। এমনকি তিনি তাঁর বাহনের উপর গদি বাঁধবার আদেশ করতেন। তখন তার উপর গদি বাঁধা হত। অথচ বাহনের পশুর উপর গদি বাঁধা শেষ হওয়ার পূর্বেই তিনি যাবুর কিতাব পরিপূর্ণভাবে তিলাওয়াত শেষ করে ফেলতেন। আর তিনি নিজ হাতের উপার্জন ছাড়া কিছুই খেতেন না।
সহীহঃ বুখারী ৩৪১৭, মুসনাদে আহমাদ ৮১৪৫, শু’আবুল ঈমান ৫৭৯১, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১২০২৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
