২৮/৯. অধ্যায়ঃ
সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭১৯-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭১৯-[২২]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بابنك. وَقَالَت الْأُخْرَى: إِنَّمَا ذهب بابنك فتحاكما إِلَى دَاوُدَ فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا. فَقَالَتِ الصُّغْرَى: لَا تَفْعَلُ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا فَقَضَى بِهِ لِلصُّغْرَى مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3427) و مسلم (20 / 1720)، (4495) ۔ (مُتَّفق عَلَيْهِ)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দু'জন মহিলা এবং তাদের সঙ্গে তাদের দু'টি শিশু সন্তানও ছিল। এমন সময় আকস্মাৎ একটি বাঘ এসে তাদের একজনের শিশুটি নিয়ে গেল। তখন সাথের অন্য মহিলাটি বলল, বাঘে তোমার শিশুটি নিয়েছে। দ্বিতীয় মহিলাটি বলল, বাঘে নিয়েছে তোমার শিশু। অতঃপর উভয় মহিলা দাউদ (আঃ) -এর কাছে এর মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তখন দাউদ (আঃ) শিশুটির ব্যাপারে বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন। এরপর মহিলা দু'জন বের হয়ে দাউদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ)-এর সামনে দিয়ে যাচ্ছিল এবং তারা উভয়ে তাঁকে সংশ্লিষ্ট মামলার রায়ের বর্ণনা শুনাল।তখন সুলায়মান (আঃ) উপস্থিত লোকজনকে বললেন, তোমরা আমার কাছে একখানা চাকু নিয়ে আস। আমি শিশুটিকে কেটে দ্বিখণ্ডিত করে তাদের মধ্যে ভাগ করে দেব। এ কথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, এ কাজ করবেন না। আল্লাহ আপনার প্রতি দয়া করুন। (আমি মেনে নিয়েছি) শিশুটি তারই। তখন তিনি সেই অল্পবয়স্ক মহিলাটির পক্ষেই রায় দিয়ে দিলেন।
সহীহঃ বুখারী ৩৪২৭, মুসলিম ২০-(১৭২০), নাসায়ী ৫৪০২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫৯৬০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২১৮২৩।
