২৮/৯. অধ্যায়ঃ

সৃষ্টির সূচনা ও নবী-রসুলদের আলোচনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭২০-[২৩]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ سُلَيْمَانُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةٍ - وَفِي رِوَايَةٍ: بِمِائَةِ امْرَأَةٍ - كُلُّهُنَّ تَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ. فَقَالَ لَهُ الْمَلَكُ: قُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ وَنَسِيَ فَطَافَ عَلَيْهِنَّ فَلَمْ تحملْ منهنَّ إِلا امرأةٌ واحدةٌ جاءتْ بشقِّ رَجُلٍ وَأَيْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ لَجَاهَدُوا فِي سَبِيلِ الله فُرْسَانًا أجمعونَ . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (2819) و مسلم (25 / 1654)، (4286) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একদিন সুলায়মান (আঃ) (ক্বম করে) বললেন, অবশ্যই আমি আজ রাত্রে আমার নব্বইজন স্ত্রীর নিকটে গমন করব, অন্য এক বর্ণনায় আছে, একশত স্ত্রীর কাছে গমন করব। আর প্রত্যেক স্ত্রী একজন করে অশ্বারোহী মুজাহিদ গর্ভে ধারণ করবে এবং এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন মালাক (ফেরেশতা) তাঁকে বললেন, 'ইন্‌শা-আল্ল-হ” বলুন! কিন্তু সুলায়মান (আঃ) তা বলতে ভুলে যান। অতঃপর তিনি সমস্ত স্ত্রীদের কাছে গমন করলেন, কিন্তু একজন স্ত্রী ছাড়া তাদের আর কেউই গর্ভধারণ করল না। সেও অর্ধ অঙ্গের একটি সন্তান। (নবী (ﷺ) বলেন) সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার মুহাম্মাদ (ﷺ) এর প্রাণ! যদি তিনি ইন্‌শা-আল্ল-হ বলতেন, তাহলে (সবগুলো সন্তানই জন্ম নিত এবং) তারা সকলেই অশ্বারোহী হয়ে আল্লাহর পথে জিহাদ করতে।

সহীহ: বুখারী ২৮১৯, মুসলিম ২৩-(১৬৫৪), তিরমিযী ১৫৩২, ইবনু মাজাহ ২১০৪, নাসায়ী ৩৮৩১, মুসনাদে আহমাদ ৭৭০১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১৫৬৩, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৪৭৭২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২০৪০২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন