৪/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৩-[৩] - জিবরীলের ইমামত ও সালাতের ওয়াক্ত

(সালাতের) সময়সমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ

জিবরীলের ইমামতে পাঁচ ওয়াক্ত সালাতের সময়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৮৩-[৩]

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَمَّنِي جِبْرِيلُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلّى بِيَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَتْ قَدْرَ الشِّرَاكِ وَصَلّى بِيَ الْعَصْرَ حِينَ صَارَ ظِلُّ كُلِّ شَىْءٍ مِثْلَه وَصَلّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ وَصَلّى بِيَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ وَصَلّى بِيَ الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ فَلَمَّا كَانَ الْغَدُ صَلّى بِيَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّه مِثْلَه وَصَلّى بِي الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّه مِثْلَيْهِ وَصَلّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ وَصَلّى بِيَ الْعِشَاءَ إِلى ثُلُثِ اللَّيْلِ وَصَلّى بِيَ الْفَجْرَ فَأَسْفَرَ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ يَا مُحَمَّدُ هذَا وَقْتُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالتِّرْمِذِيُّ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জিবরীল আমীন (আঃ) খানায়ে ক্বা'বার কাছে দুইবার আমার সালাতে ইমামাত করেছেন। (প্রথমবার) তিনি আমাকে যুহরের সালাত আদায় করালেন, সূর্য তখন ঢলে পড়েছিল। আর ছায়া ছিল জুতার দোয়ালির (প্রস্থের) পরিমাণ। আসরের সালাত আদায় করালেন যখন প্রত্যেক জিনিসের ছায়া তার এক গুণ হল। মাগরিবের সালাত আদায় করালেন যখন সিয়াম পালনকারী (রোযাদার) ইফতার করে। ইশার সালাত আদায় করালেন যখন 'শাফাক্ব অস্ত হল। ফজরের সালাত আদায় করালেন যখন সিয়াম পালনকারীর জন্য পানাহার হারাম হয়।দ্বিতীয় দিন যখন এলো তিনি আমাকে যুহরের সালাত আদায় করালেন, যখন কোন জিনিসের ছায়া তার এক গুণ। আসরের সালাত আদায় করালেন, যখন কোন জিনিসের ছায়া তার দ্বিগুণ। মাগরিবের সালাত আদায় করালেন, সায়িমগণ (রোযাদাররা) যখন ইফতার করে। ইশার সালাত আদায় করালেন, তখন রাতের এক-তৃতীয়াংশ পূর্ণ হয়েছে। এরপর তিনি ফজর আদায় করালেন তখন বেশ ফর্সা। এরপর আমার প্রতি লক্ষ্য করে বললেন, হে মুহাম্মাদ! এটাই আপনার পূর্বেকার নবীগণের সালাতের ওয়াক্ত। এ দুই সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩৯৩, তিরমিযী ১৪৯, সহীহুল জামি‘ ১৪০২।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৮৩-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, জিবরীল আমীন কাবার কাছে দুইবার তাঁর ইমামতি করেছেন। প্রথমবার তিনি সালাতগুলো শুরু সময়ের দিকে আদায় করালেন। যুহর সূর্য ঢলার পর, আসর ছায়া এক গুণ হলে, মাগরিব রোযাদার ইফতার করার সময়, ইশা শাফাক মিলিয়ে গেলে এবং ফাজর পানাহার হারাম হওয়ার সময়। দ্বিতীয় দিন তিনি যুহর ছায়া এক গুণ হলে, আসর ছায়া দ্বিগুণ হলে, মাগরিব আগের মতো, ইশা রাতের এক-তৃতীয়াংশে এবং ফাজর ফর্সা হলে আদায় করালেন। শেষে বললেন, এই দুই সময়ের মধ্যে সালাতের ওয়াক্ত। তাই সালাতের ওয়াক্ত শুধু ঘড়ির হিসাব নয়, শরিয়তের নির্ধারিত সীমা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জিবরীল আ. রাসূল صلى الله عليه وسلم-কে সালাতের ওয়াক্ত শিক্ষা দিয়েছেন।
  • প্রতিটি সালাতের জন্য শুরু ও শেষের একটি সীমা আছে।
  • মাগরিবের সময় সূর্যাস্তের পর দ্রুত শুরু হয়।
  • ফাজরের সময় সুবহে সাদিকের সঙ্গে যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন