২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৩৩-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৩৩-[৩৩]
وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ الذِّكْرَ وَيُقِلُّ اللَّغْوَ وَيُطِيلُ الصَّلَاةَ وَيُقْصِرُ الْخُطْبَةَ وَلَا يَأْنَفُ أَنْ يَمْشِيَ مَعَ الْأَرْمَلَةِ والمسكين فَيَقْضِي الْحَاجة. رَوَاهُ النَّسَائِيّ والدارمي اسنادہ حسن ، رواہ النسائی (3 / 108 ۔ 109 ح 1415) و الدارمی (1 / 35 ح 75) ۔ (صَحِيح)
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বেশি বেশি আল্লাহর যিক্র করতেন। অর্থহীন কথা খুব কমই বলতেন, সালাতকে দীর্ঘায়িত করতেন, কিন্তু খুত্ববাহ্ সংক্ষেপে দিতেন। তিনি ((ﷺ) কোন বিধবা নারী বা গরীব-মিসকীনদের সাথে চলতে কোন রকম সংকোচবোধ করতেন না। এমনকি তাদের প্রয়োজন মিটাতেন।
সহীহ: নাসায়ী ১৪১৪, দারিমী ৭৪, সহীহ ইবনু হিব্বান ৬৪২৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৭১৬, আল মুজামুল কাবীর লিত্ব তবারানী ১৩৭৭, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৪০৫, আল মু'জামুল আওসাত্ব ৮১৯৭।
