২৯/৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নবুয়্যাতপ্রাপ্তি ও ওহীর সূচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৪২-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৪২-[৬]
وَزَادَ الْبُخَارِيُّ: حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِيمَا بَلَغَنَا - حُزْنًا غَدَا مِنْهُ مرَارًا كي يتردَّى منْ رؤوسِ شَوَاهِقِ الْجَبَلِ فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا. فَيَسْكُنُ لذلكَ جأشُه وتقرُّ نفسُه رواہ البخاری (6982) ۔ (صَحِيح)
আর ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) অতিরিক্ত বর্ণনা করেছেন, এতে এটুকু আছে যে, ওয়াহী আসা স্থগিত হওয়ায় রাসূলুল্লাহ (ﷺ) খুবই চিন্তামগ্ন হয়ে পড়েন। এমনকি তিনি (ﷺ) কয়েকবার ভোরে এ উদ্দেশে পাহাড়ের চূড়ায় উঠেছিলেন যে, সেখান হতে নিজেকে নীচে নিক্ষেপ করবেন। যখনই তিনি (ﷺ) নিজেকে নিক্ষেপ করার উদ্দেশে পাহাড়ের চূড়ায় উঠতেন, তখনই জিবরীল (আঃ) এসে তাঁর সামনে উপস্থিত হয়ে বলতেন, হে মুহাম্মাদ! আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল (ধৈর্যধারণ করুন, অস্থিরতার কিছুই নেই) তখন জিবরীল (আঃ)-এর আশ্বাস বাণীতে তাঁর অস্থিরতা দূর হয়ে অন্তরে প্রশান্তি আসত।
সহীহঃ বুখারী ৬৯৮২, সহীহ ইবনু হিব্বান ৩৩, মুসনাদে আহমাদ ২৬০০১, হিদায়াতু রুওয়াত ২৯২, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৭১৯।
